স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরাও অংশ নিতে পারবে: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৬, ১৩:২৮
অ- অ+

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো আইনগত বাধা নেই।

সোমবার সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখন পর্যন্ত সেইভাবেই তারা অংশ নিতে পারবেন। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সরকার আশাবাদী। এ নিয়ে সরকারের ওপর আস্থা রাখার আহবান জানান তিনি।

মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান প্রশ্নে আইনমন্ত্রী বলেন, কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজ করে থাকে, তবে সে বিষয়ে প্রধানমন্ত্রী চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কেউ আইনের ঊর্ধ্বে নয় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিজ হাতে গাড়ির সরকারি লোগো খুললেন ইশরাক
প্রথমবারের মতো ঢাকায় বসছে ইউএনও সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দুর্গার সাজে মোহনীয় পরীমনি, দিলেন ইতিবাচক বার্তা
১৭ বছরের ফ্যাসিবাদ স্বাস্থ্যখাতকে অনেক পিছিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী