যশোরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৬, ১৫:০৬
অ- অ+

যশোরে নিজ ঘর থেকে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০অক্টোবর) সকালে অভয়নগর উপজেলার রামনগর গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। তিনি তার এক বোনের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন।

নিহতের মেয়ে পান্না বেগম বলেন, বাবার মৃত্যুর পর মা ও খালা দুইজনে ওই বাড়িতে বসবাস করতেন। সোমবার (১৯ অক্টোবর) খালা তার এক মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় মা বাড়িতে একা ছিলেন। আজ মঙ্গলবার সকালে প্রতিবেশীরা মাকে ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে প্রতিবেশীরা দেখেন ঘরের ভেতরে খাটের ওপর মায়ের গলাকাটা লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ এসে মায়ের মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, ঘরের ভেতরের সব মালামাল এলোমেলো ছিল। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মাকে খুন করে সব নিয়ে গেছে।

জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/২০অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিখোঁজের ৪০ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ মিলল বিলে
হিলি বাজারে উঠেছে শীতের সবজি, বেড়েছে সরবরাহ
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে অর্থনীতি-বিনিয়োগ