মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৬, ১৬:০৭
অ- অ+

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান নামে এক জামাই নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে।

অন্যদিকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম বলিভদ্রপুর গ্রামের গাজীয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন জামাই আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর ও জামাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরে আজ ভোররাতে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়। ভোররাতে ওই বাড়ির চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেন।

মহেশপুর থানা ওসি ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে আসামি শ্বশুরকে গ্রেপ্তার করে। হত্যায় ব্যবহৃত কুড়ালটি জব্দ করা হয়েছে । লাশ পোস্ট মর্টেমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

(ঢাকা টাইমস/২০অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু
ডেঙ্গুতে ৫ মৃত্যু এবং হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু
পূজায় অপ্রীতিকর ঘটনার তথ্য নেই: সিলেট রেঞ্জের ডিআইজি 
ইতালির মিলানে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি