টেকনাফে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৪

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৬, ১৮:১৪
অ- অ+

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা।

মঙ্গলবার (২০ অক্টোবর) ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, গত ১৯ অক্টোবর রাত ১০টার দিকে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান হোয়াইক্যং চেকপোস্টের কাছে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান।

এ সময় কাভার্ড ভ্যানের পেছনে সিট কাভারের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মো. সাইফুল ইসলামকে (৩৬) আটক করা হয়। তিনি চট্টগ্রামের বাসিন্দা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন রাত ১২টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তে পৃথক অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল। এ সময় সীমান্তের কাছ দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা তিনজনকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। পরে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রাসেল (২৩), খাইরুল আমিন (২৪) ও শাকিল (২২)।

বিজিবির ভাষ্য অনুযায়ী, তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একটি খাল থেকে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দুটি অভিযানে মোট ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব মাদকের আনুমানিক মূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

(ঢাকা টাইমস/২০অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পালিয়ে যাওয়া স্বৈরাচার অর্থ দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা ছড়াচ্ছে: তারেক রহমান
মৃত্যুর গুজবের মধ্যে প্রকাশ্যে কিম জং উন
সৌদিতে মৃত্যুদণ্ডের খবর, মেয়ের সন্ধানে উদ্বিগ্ন সুইটির পরিবার
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন স্থগিতের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট