চলছে প্রতিমা বিসর্জন, ঢাকায় ১৬ হাজার পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৬, ১৭:৩১| আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৭:৫৩
অ- অ+

রাজধানী ঢাকায় চলছে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন। বিসর্জন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরীর বিভিন্ন স্থানে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এবার রাজধানীর ৩৩টি স্থানে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হবে ওয়াইজঘাট এলাকায়।

আজ বুধবার (২১ অক্টোবর) পলাশী মোড়ে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ।

তিনি বলেন, প্রতিমা বিসর্জন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), সোয়াট ও বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও এসআরবির সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, এবার রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার মধ্যে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিমা বিসর্জনের বাকি কার্যক্রমও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা করছেন তারা। কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলে জানান মো. শহীদুল্লাহ।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি ওয়াইজঘাটে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয়। এর আগে শোভাযাত্রায় অংশ নিতে ও বিসর্জন দিতে প্রতিমাগুলো ইতিমধ্যে নির্ধারিত স্থানে রাখা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু, দাম্মামের ফ্লাইট আজ থেকে
রেস্তোরাঁ থেকে ফুটপাতের খাবারের দোকান, ১ নভেম্বর থেকে নিবন্ধন বাধ্যতামূলক
চাঁদপুরে পুলিশের অভিযানে ওয়ান শুটার গানসহ যুবক গ্রেপ্তার
ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?