ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্ত: উপদেষ্টা তিতুমীর

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৬, ১৭:৪৪| আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৭:৫২
অ- অ+

বাংলাদেশের অর্থনীতি বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে। উত্তরাধিকার সূত্রে সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। এতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বুধবার দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিনিয়োগ পরিস্থিতি, বিশেষ করে বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ায় কর্মসংস্থানের সংকট বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের সংকট ও জ্বালানির মূল্যবৃদ্ধি দেশের অর্থনীতিতে নতুন করে চাপ সৃষ্টি করেছে।

এ পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নিয়ে নানা ধরনের প্রক্ষেপণ দিয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তথ্য বিকৃত করে অপপ্রচার চালাচ্ছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জিডিপি প্রবৃদ্ধি নিয়ে যে প্রক্ষেপণ দিয়েছে, সেখানে একটি মৌলিক বিষয় উপেক্ষিত হয়েছে। প্রয়োজনীয় সংস্কার না করা হলে প্রবৃদ্ধি আরও কম হবে।

সরকারের সংস্কার উদ্যোগের বিষয়ে উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রাজস্ব আহরণ বাড়ানো জরুরি। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপে মানুষ যাতে দারিদ্র্যসীমার নিচে নেমে না যায়, সে জন্য সরকার যুগান্তকারী কয়েকটি সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে।

মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলামসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু, দাম্মামের ফ্লাইট আজ থেকে
রেস্তোরাঁ থেকে ফুটপাতের খাবারের দোকান, ১ নভেম্বর থেকে নিবন্ধন বাধ্যতামূলক
চাঁদপুরে পুলিশের অভিযানে ওয়ান শুটার গানসহ যুবক গ্রেপ্তার
ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?