জামালপুরে বিজিবির পৃথক অভিযানে মদ ও ইয়াবা উদ্ধার, আটক ১ 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৬, ১৭:৫৭
অ- অ+

জামালপুরের বকশিগঞ্জে সীমান্তে পৃথক অভিযানে ১৩২ বোতল ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (২০) নামে একজনকে আটক করেছে জামালপুর-৩৫ বিজিবি।

মঙ্গলবার দিবাগত রাতে সীমান্তবর্তী এলাকা থেকে আসামি বিহীন এসব ভারতীয় মদ জব্দ এবং ইয়াবা সহ মিজানুর রহমানকে আটক করা হয়।

জানা গেছে, জামালপুর-৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৬৬ সীমান্তের পিলারের কাছে জামাই পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ইজলামারী বিওপির বিজিবিন সদস্যরা।

অভিযানকালে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা।

অপরদিকে পৃথক অভিযানে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা মূল্যের ২২ পিস ইয়াবা ট্যাবলেট, হিরোইন সহ মিজানুর রহমান নামে এক যুবককে আটক করেন ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট জব্দের ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

(ঢাকা টাইমস/২১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু, দাম্মামের ফ্লাইট আজ থেকে
রেস্তোরাঁ থেকে ফুটপাতের খাবারের দোকান, ১ নভেম্বর থেকে নিবন্ধন বাধ্যতামূলক
চাঁদপুরে পুলিশের অভিযানে ওয়ান শুটার গানসহ যুবক গ্রেপ্তার
ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?