মির্জাপুরে বংশাই নদে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৬, ১৯:২৫
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে তানভীর হাসান নামে এক শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার লতিফপুর ইউনিয়নের শেওড়াতৈল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তৌহিদ রেজা।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার চিহ্নিত কয়েকজন বালু ব্যবসায়ী ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির যোগসাজশে গত প্রায় এক সপ্তাহ ধরে শেওড়াতৈল এলাকায় বংশাই নদে ড্রেজার বসিয়ে দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। উত্তোলন করা বালু বাল্কহেডে করে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, নদীর গভীর তলদেশ পর্যন্ত অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় নদীর দুই তীরের মাটি ধসে পড়ছে। এতে এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। অব্যাহতভাবে বালু উত্তোলন করা হলে নদীতীরবর্তী বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তারা।

অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি অভিযোগের সত্যতা পান এবং তানভীর হাসান নামে এক শ্রমিককে আটক করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তানভীর হাসানকে সংশ্লিষ্ট মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তৌহিদ রেজা বলেন, জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নদী ও পরিবেশ রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/২১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূজামণ্ডপে পুলিশের পোশাকে গান গাওয়ার ভিডিও ভাইরাল, এএসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা
চার দেশের প্রতিরক্ষা সহযোগিতায় ‘বদর’ চুক্তি
২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু, দাম্মামের ফ্লাইট আজ থেকে
রেস্তোরাঁ থেকে ফুটপাতের খাবারের দোকান, ১ নভেম্বর থেকে নিবন্ধন বাধ্যতামূলক