গণতন্ত্রের ভিতটাকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৬, ২০:১২| আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ২০:১৪
অ- অ+

এখন গণতন্ত্রের ভিতটাকে শক্তিশালী করাই মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসাচিব শহীদ উদ্দীন চৌধুর এ্যানি। বুধবার (২১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় জনসাধারণ ও অসুস্থ্য নেতাকর্মীর খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘদিন এই সমাজ অবরুদ্ধ ছিল। গত ১৭ বছর আমরা ছিলাম অত্যাচারিত, নির্যাতিত। গুম, মামলা-হামলা, জেল এ সমস্ত স্টিম রোলার প্রতিনিয়ত তারা আমাদের ওপর চালিয়ে গেছে। এখন ফ্যাসিবাদমুক্ত এই সমাজ। যদিও তারা আজকে দেশের বাহিরে বসে অনেক ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা খুব সজাগ এবং সতর্ক আছি। গণতন্ত্রের ভিতটাকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। তারেক রহমান আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী। উনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি।

এ সময় বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান অভি ও লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান হোসেন কিরনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/২১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে নতুন তথ্য কনস্যুলেটের চিঠিতে
১৬০ রানেই অলআউট বাংলাদেশ, ফাইনালে উঠতে দরকার ৪১ রানের জয়
নভেম্বরের প্রথম সপ্তাহে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন যারা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী