রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৬, ২০:৪১
অ- অ+

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রক্তশূন্যতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছে। রক্তশূন্যতার কারণে তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, গত কয়েক দিন ধরেই মন্ত্রী অসুস্থ বোধ করছিলেন। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। এরপর বুধবার সকালে অসুস্থতা বোধ করলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, ভূমিমন্ত্রী নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এর আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে দেশে ফেরেন।

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে ভূমিমন্ত্রী লেখেন, আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।

এদিকে, ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাকে হাসপাতালে দেখতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ চিকিৎসক ও বিএনপির নেতারা।

(ঢাকা টাইমস/২১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে নতুন তথ্য কনস্যুলেটের চিঠিতে
১৬০ রানেই অলআউট বাংলাদেশ, ফাইনালে উঠতে দরকার ৪১ রানের জয়
নভেম্বরের প্রথম সপ্তাহে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন যারা
সিলেটে ২২ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ