শ্রীপুরে বহুতল ভবনের কক্ষ থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬, ১৭:২৬
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনের নিচতলার কক্ষ থেকে আশিক (২৬) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের জঙ্গলিয়াপাড়া এলাকায় ফজলুল হকের বহুতল ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির নিচতলার একটি কক্ষে আশিকের মরদেহ পড়ে ছিল। পরে খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাঁর মৃত্যুর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তবে আশিকের মৃত্যুর সঠিক কারণ কী, কত দিন আগে তাঁর মৃত্যু হয়েছে এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

(ঢাকা টাইমস/২২অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার মতো আমিও বিনা বিচারে কারাবরণ করেছি: মেঘনা আলম
ডেঙ্গুতে এক দিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১২ জন
মিরপুরের শীর্ষ সন্ত্রাসীদের হয়ে চাঁদা আদায়, গ্রেপ্তার তিন ভাই
সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে পিটিয়ে হত্যা