গেন্ডারিয়ার সেই ঘুণ্টিঘর এলাকায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৮

রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে আইনসংঘাতে জড়িত এক শিশুও রয়েছে।
শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ওই এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– শামসুল হক (২৬), ইকবাল হোসেন জিহাদ (২৩), আরাফাত হোসেন শামীম (২০), আব্দুল্লাহ রাহুল (১৮), মোহাম্মদ হোসেন (২৬), সাইমুর (২২), ইমন (২১), অভি (২১), রাফিন (২০), জুনায়েদ হোসেন (২০), সাইদ হোসেন (১৯), আনোয়ার হোসেন (২৯), ইমরান আরাফাত (১৯), মারুফ হোসেন (১৯), সাহিদুর (৩০), উজ্জল (৩৬), রবিন (৩৫), মাসুদ (৩৫), দুলু (৩৫), ফরিদ বেপারী (৪৫), জনি (২৬), কবির (৩০), ইউসুফ (২৩), আল রাব্বি (২৩), শুভ (২২), শাওন (৩৫) ও সেন্টু মিয়া (৫০)। এ ছাড়া আইনসংঘাতে জড়িত এক শিশুকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত শনিবার একই এলাকায় অস্ত্র উঁচিয়ে অভিযান চালিয়ে সমালোচনার মুখে পড়েন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পরে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













