অসুস্থ হাজতিকে ঢামেকে নেওয়ার পর মৃত ঘোষণা

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর খোরশেদ আলম (৫৯) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল ৩টা ৩০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে বিকাল ৩টা ৪০ মিনিটে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, খোরশেদ আলম ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। শনিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
খোরশেদ আলমের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার নতুন বাড়ি এলাকায়। তার বাবার নাম সাইদুর রহমান।
ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













