শৈলকুপায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬, ১৫:৪৬
অ- অ+

ঝিনাইদহের শৈলকুপায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে লুট করেছে নগদ টাকা ও স্বর্ণালংকার। রবিবার (২৫ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে ওই গ্রামের সৌদি প্রবাসী বাধন মোল্লা বাড়িতে প্রবেশ করে অস্ত্রধারী একদল ডাকাত। তারা জানালা দিয়ে প্রথমে বাধনের পিতা মাসুম মোল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে দরজা খুলতে বলে। দরজা খুললে পরে তাকে খুঁটির সাথে বেঁধে রেখে ঘর থেকে নগদ ৫ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীরা এসে তাকে খুটির সাথে বাধা অবস্থায় দেখে পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ডাকাতির ঘটনাটি একটু সন্দেহ আছে। কারণ মাসুম মোল্লার কাছে অনেকে টাকা পাবে। এই জন্য সে নাটক সাজিয়ে ডাকাতি বলার চেষ্টা করছে বলে সন্দেহ করছি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান। বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।

(ঢাকা টাইমস/২৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ
ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ২২৪৯
তিন প্রতিষ্ঠান থেকে এলএনজি কিনবে সরকার
হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৫৬