দুই সপ্তাহে স্বর্ণের দামে বড় পতন, এখন ভরি কত?

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬, ২৩:১৫
অ- অ+

দেশের বাজারে দুই সপ্তাহে চার দফায় কমেছে স্বর্ণের দাম। এ সময়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে দাম কমেছে ১০ হাজার ৪৩৯ টাকা।

সর্বশেষ রবিবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। এতে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

আজ সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

এর আগে গত ১৩ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। এরপর ২২ অক্টোবর কমানো হয় ১ হাজার ৬৯১ টাকা এবং ২৩ অক্টোবর কমানো হয় আরও ২ হাজার ১৫৮ টাকা। সর্বশেষ রোববার ভরিতে আরও ৩ হাজার ৩২৪ টাকা কমানো হলো।

তবে এর আগে গত ৯ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল।

স্বর্ণের নির্ধারিত দামের সঙ্গে গয়না তৈরির মজুরি ও অন্যান্য প্রযোজ্য খরচ যোগ হবে। ফলে গয়না কিনতে ক্রেতাদের আরও বেশি অর্থ ব্যয় করতে হতে পারে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ভায়োলেন্স’ সিনেমায় এমন কী করলেন জায়েদ খান? পিঠে ভাঙা হলো ৫টি টিউবলাইট
স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে রাজশাহী রেঞ্জে আনসার প্রশিক্ষণার্থী বাছাই, অংশ নিলেন ১,৩৬১ জন
পিএসসি’র সদস্য নিয়োগ পেলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা
সিলেট সীমান্তে ২৩ লাখ টাকার পণ্য জব্দ