উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০৫
অ- অ+

কক্সবাজারের উখিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আনিস উল্লাহ (২২) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উখিয়া উপজেলার বালুখালী মরাগাছতলা এলাকার রোহিঙ্গা বাজারে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে এ অভিযান চালানো হয়। এ সময় ওই যুবকের কাছ থেকে ইয়াবা ছাড়াও একটি মুঠোফোন জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আনিস উল্লাহর হাতে থাকা একটি পাটের ব্যাগে স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো দুটি বান্ডেল পাওয়া যায়। সেগুলোর মধ্যে ২০ হাজার ইয়াবা ছিল। প্যাকেটসহ ইয়াবাগুলোর ওজন ১ কেজি ৯৪০ গ্রাম। এ ছাড়া ব্যাগ থেকে একটি অপো এ৭৮ মডেলের মুঠোফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার আনিস উল্লাহ উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে আনিস উল্লাহর বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(গ) উপধারায় মামলা করেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী
সচিব হলেন একজন, আরেকজনকে বদলি
জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামের মৃত্যুতে রংপুর জেলা পুলিশের শোক, জানাজা অনুষ্ঠিত