পথশিশুদের ঈদ পোশাক দিল জবি ছাত্রলীগ

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০১৭, ১৫:৩১
অ- অ+

ঈদের আনন্দ ও খুশি ভাগাভাগি করতে পথশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগ নেতাকর্মীরা।

সদরঘাট ও আশপাশের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে এ পোশাক বিতরণ করা হয়।

এ বিষয়ে জবি ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান খান বলেন, ঈদের আনন্দ পথশিশুদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে আমরাও অনেক খুশি। আপনার-আমার সামান্য সহযোগিতাই পারে এই সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মুখে হাসি ফোটাতে।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সদ্যসাবেক নেতা জহির রায়হান আগুনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৩জুন/আইএইচ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন
চায়ের দোকানে উত্তপ্ত পরিস্থিতি থামাতে গিয়ে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু
শেখ হাসিনাকে কেন আশ্রয় দিল ভারত, ব্যাখ্যা দিলেন হাইকমিশনার