অনাকাঙ্ক্ষিত ভুলে আপসহীন জাতীয় বিশ্ববিদ্যালয়, পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৬, ১৯:১১
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মুদ্রিত ক্যালেন্ডারে অনাকাঙ্ক্ষিত ভুলের ঘটনায় তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে একজন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, একজনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং আরও তিন কর্মকর্তাকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যালেন্ডারে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে একটি অনাকাঙ্ক্ষিত ভুল কর্তৃপক্ষের নজরে আসার পরপরই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্টের নিয়োগ প্রত্যাহার করা হয়েছে।

এ ছাড়া জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনিম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল এবং উপপরিচালক মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে ২০২৭ সালের ক্যালেন্ডারের সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিমধ্যে বিতরণ করা ক্যালেন্ডারগুলোও প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে।

কীভাবে এবং কার অবহেলায় এ অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬ দিনের ব্যবধানে সাতক্ষীরা আদালত চত্বরে দ্বিতীয়বার বিস্ফোরণ
থানা, ডিসি কার্যালয় ও ঢাকেশ্বরী মন্দির ছিল ছাত্রলীগ নেতা মাহিরের টার্গেট, বোমাসহ গ্রেপ্তার
বরিশালের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, যাত্রীদের দুর্ভোগ
শাহজালালে উড্ডয়নের সময় ইউএস-বাংলার বিমানে আগুন, রানওয়েতে নামানো হলো যাত্রীদের