বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৬, ১৯:৪০
অ- অ+

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যেসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে বা শিগগিরই শেষ হবে, সেসব কমিটির ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে বা শিগগিরই উত্তীর্ণ হবে, সেসব কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ থেকে আরও ছয় মাস বাড়ানো হলো।

এ সময়ে কমিটির সভাপতি যথানিয়মে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ভাতার বিলে স্বাক্ষর করতে পারবেন।

নির্দেশনার অনুলিপি দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও অনুলিপি দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে ১৯ তাজা ককটেল হেরোইনসহ আটক ১
ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার মৃত্যু, আশঙ্কাজনক মা
যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার