ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৬, ১৭:১২
অ- অ+

ঝিনাইদহে সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ উপকরণ বিতরণ করা হয়।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন সুলতানা, কৃষি কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ-আল-মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সদর উপজেলা ১৭ টি ইউনিয়নের ৪ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কৃষি বিভাগ জানায়, রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, মসুর ও গম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ৪ হাজার কৃষকের মাঝে ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি রাসায়নিক সার, ৫’শ কৃষকের মাঝে ৫ কেজি মসুর বীজ, ১৫ কেজি সার ও ১৫০ জন কৃষকের মাঝে ২০ কেজি গমের বীজ ও ৭৩ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।

(ঢাকা টাইমস/২৩নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়
 শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি
শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ