এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৪| আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৮
অ- অ+

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। বিকেল ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটে একযোগে এই ফল প্রকাশ করা হবে।

রবিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এবং পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।

যেভাবে জানা যাবে ফলাফল

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট (eduboardresults.gov.bd) থেকে পুনর্নিরীক্ষার ফল সংগ্রহ করতে পারবেন।

এ ছাড়া, আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও স্বয়ংক্রিয়ভাবে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল গত ৩১ অক্টোবর প্রকাশিত হয়েছিল, যেখানে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। মূল ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন।

(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার সরকারি স্কুলে ভর্তির সময়সূচি ঘোষণা: ১৫ ডিসেম্বর লটারি, ১৭-১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
মাদক স্পটে তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের
টানা তৃতীয়বার ডিবিতে শ্রেষ্ঠ লালবাগ বিভাগ, ক্রাইমে মিরপুর