টানা তৃতীয়বার ডিবিতে শ্রেষ্ঠ লালবাগ বিভাগ, ক্রাইমে মিরপুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৬, ০০:২৩| আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০০:২৭
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনায় ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। অন্যদিকে, গোয়েন্দা বিভাগের (ডিবি) মধ্যে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে লালবাগ বিভাগ।

রবিবার সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিভাগ ও কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা বিভাগের মধ্যে সেপ্টেম্বর মাসেও শ্রেষ্ঠ হয়েছিল লালবাগ বিভাগ। তার আগের মাসেও সেরা হওয়ার স্বীকৃতি পায় বিভাগটি। ফলে অক্টোবরসহ টানা তিন মাস ডিবিতে শ্রেষ্ঠত্ব ধরে রাখল লালবাগ বিভাগ।

অন্যদিকে, অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। এ ছাড়া মূল্যায়নে শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে মিরপুর মডেল থানা। দ্বিতীয় হয়েছে তুরাগ থানা এবং তৃতীয় হয়েছে কামরাঙ্গীরচর থানা।

ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগ। ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম হয়েছেন বাড্ডা ট্রাফিক জোনের সার্জেন্ট নয়ন কারন। দ্বিতীয় হয়েছেন পল্লবী ট্রাফিক জোনের সার্জেন্ট মো. আশিকুর রহমান।

সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন। দ্বিতীয় হয়েছেন শ্যামপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এহসানুল হক।

শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মিরপুর মডেল থানার এসআই মো. দেলোয়ার হোসেন। দ্বিতীয় হয়েছেন সায়দাবাদ ফাঁড়ির এসআই মো. রাকিব হোসেন এবং তৃতীয় হয়েছেন সবুজবাগ থানার এসআই মো. জহুরুল ইসলাম।

সহকারী উপপরিদর্শক (এএসআই) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. নাদের আলী। দ্বিতীয় হয়েছেন মিরপুর থানার এএসআই এসএম সানোয়ার হোসেন এবং তৃতীয় হয়েছেন হাজারীবাগ থানার এএসআই গোলাম রব্বানী।

এ ছাড়া গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ফজলুল করিম।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার, মো. শফিকুল ইসলাম, মো. মাসুদ করিম, আবদুল কুদ্দুস চৌধুরী ও মোহাম্মদ ওসমান গণিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা সভায় অংশ নেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে সহিংসতার পেছনে কারা, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এল যেসব তথ্য
গোপালগঞ্জে হত্যাযজ্ঞের পরিকল্পনার খবর ভিত্তিহীন: বিজিবি
নাশকতা, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের
স্বর্ণের দামে ধস, বিয়ে ও উৎসবের কেনাকাটায় স্বস্তি