মগবাজারে ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৬, ১৬:১৯
অ- অ+

রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– মো. বাবু মিয়া (৪০) ও বিউটি বেগম (৩০)।

রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল সোয়া ১১টার দিকে রমনা মডেল থানার মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগ এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেড়ায় আ.লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার
শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর অভিযান, নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার
গাজীপুরে ফের মহাসড়ক দখলের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ