বংশালে ৩৩ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৬, ১৬:১৮
অ- অ+

রাজধানীর ডেমরা ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–আনোয়ার (৪২), মোহাম্মদ আমিনুল ইসলাম (২৯), মো. সাগর (২৯) ও মনি (২০)।

শুক্রবার ডিএমপির মিডিয়া সেন্টারে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমরা থানার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারকে গ্রেপ্তার করে এসআরইউ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে বংশাল থানা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে আমিনুল ইসলাম, সাগর ও মনিকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি: রিজভী
লালবাগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার
কথার চেয়ে কাজে বিশ্বাসী মানবিক রাষ্ট্রনায়ক তারেক রহমানের আজ শুভ জন্মদিন
‘জয় বাংলা’ বলেই দৌড়! আ.লীগ নেতা-কর্মীদের বিড়ালের সঙ্গে তুলনা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী