এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৫| আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৯
অ- অ+

এক দিনের সরকারি সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে রওনা হয়ে তিনি লালমনিরহাটে অবতরণ করেন। শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় অবকাঠামো উন্নয়নসংক্রান্ত দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন সরকারপ্রধান।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর প্রধানমন্ত্রী ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও ঘুরে দেখবেন।

এরপর প্রধানমন্ত্রী লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর। পরবর্তীতে লালমনিরহাট সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দিনভর ব্যস্ত কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূবাইলে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা, প্রশাসনিক কাজে বাধা; ২২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধস, ভরি ২ লাখ ১২ হাজার ১১০ টাকা
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক