কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৯
অ- অ+

রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকায় একটি ১০ তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ফ্ল্যাটটির গ্যাস সিলিন্ডার বা লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। সকালে জমে থাকা সেই গ্যাস থেকে আকস্মিক বিস্ফোরণ ঘটে এবং ফ্ল্যাটে আগুন ধরে যায়। এতে পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে তারা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন। তবে তাৎক্ষণিকভাবে দগ্ধ ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পরপরই দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (রেসিডেন্ট সার্জন) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিদগ্ধ পাঁচজন রোগী চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধস, ভরি ২ লাখ ১২ হাজার ১১০ টাকা
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
উত্তরবঙ্গে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা নামলো ১২.৫ ডিগ্রিতে
হত্যা, ভাঙচুরসহ ১৪ মামলার আসামি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ: পুলিশ