সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩২| আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪২
অ- অ+

সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রাতেই থানা পুলিশের একটি সূত্র ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উত্তরার তিন নম্বর সেক্টরের ২ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গার্মেন্টস কর্মী নুপুর মারা যাননি, মৃত্যুর খবর গুজব বলল ডিএমপি
গোপালগঞ্জের গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবির ঢাকায় গ্রেপ্তার
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
একের পর এক নাশকতা, পুলিশের সংযমী ভূমিকার প্রশংসা জুলকারনাইন সায়েরের