যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

যশোরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) বিভিন্ন সময়ে পৃথক অভিযানে কোতোয়ালি, ঝিকরগাছা, মনিরামপুর, বাঘারপাড়া, বেনাপোল ও কেশবপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে বিভিন্ন নাশকতা, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— যশোর শহরের গাজীরহাট এলাকার মৃত ইসহাক মোল্লার ছেলে মো. জিকরুল আলম মুকুল (৫০), বেজপাড়া রানার অফিস এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মো. মহিরুল হাসান ইমন (৩২) এবং উপশহর সেক্টর-৭-এর নজরুল ইসলামের স্ত্রী শাহারা বানু (৫০)।
এ ছাড়া ঝিকরগাছার বাকড়া এলাকার শাহিনুজ্জামানের ছেলে রকিবুজ্জামান রাকিব, মনিরামপুরের মথুরাপুর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে সুজন চৌধুরী, বাঘারপাড়ার উত্তর শ্রীরামপুরের আনোয়ার মোল্যার ছেলে ইমারত হোসেন, জয়পুর এলাকার ওয়াজেদ মোল্যার ছেলে রেজোয়ান হোসেন, খলসি এলাকার আবুল বাশারের ছেলে কামরুজ্জামান ও শাহাজাহান সরদারের ছেলে বাচ্চু আহম্মেদ।
এ ছাড়া বেনাপোলের ভবেরবেড় এলাকার মৃত কাঞ্চন আলীর ছেলে শিপন এবং কেশবপুরের আসদহি এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আসাদুজ্জামান, বাউশালা এলাকার মৃত রহমত আলীর ছেলে মতিয়ার রহমান ও একই এলাকার আনছার আলীর ছেলে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। পৃথক অভিযানে তাদের গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।
(ঢাকা টাইমস/১৮নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









