ময়মনসিংহে নির্মাণশ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে সেমিনার

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ২০:২৮
অ- অ+

নির্মাণ খাতে কর্মরত শ্রমিক-কর্মচারীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় ময়মনসিংহে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

এ ছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপমহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষসহ নির্মাণ খাতের বিভিন্ন অংশীজন সেমিনারে অংশ নেন।

‘Implementation of Strategic Compliance Planning (SCP) Piloting in Construction Sector: Overcome Challenges Together, Shifting Reality to Expectation’ শীর্ষক এ সেমিনারে অনলাইনে যুক্ত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) লেবার ইন্সপেকশন বিভাগের সিনিয়র প্রোগ্রাম অফিসার বোরহান উদ্দিন এবং টেকনিক্যাল অফিসার Ole Rosenborg Justesen।

সেমিনারে নির্মাণ খাতে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে কৌশলগত কমপ্লায়েন্স পরিকল্পনা (এসসিপি) বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি এ খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এ সময় শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও ঝুঁকি কমানো এবং পেশাগত নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম
‘সন্ত্রাসী গোষ্ঠীকে’ রুখতে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ডিএসসিসি প্রশাসকের সামনেই বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নেতাকে ঘুসি
মোহাম্মদপুরে শৈলকুপা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার