ফরিদপুরের নগরকান্দায় বিশেষ আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৯
অ- অ+

ফরিদপুরের নগরকান্দায় একটি বিশেষ আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরকান্দা থানার জয় বাংলা মোড়ে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্ল্যা।

মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশের মূল কাজ দুষ্টের দমন এবং শিষ্টের লালন। যারা শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কঠোর হস্তে দমন করবে।

উন্নয়নের জন্য স্থিতিশীল পরিবেশের গুরুত্ব তুলে ধরে ডিআইজি আরও বলেন, বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশে বিনিয়োগ কমে যায় এবং উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হয়। তাই দেশের বৃহত্তর স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ সর্বদা সচেষ্ট ও তৎপর রয়েছে বলে সবাইকে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারসহ (এসপি) জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাকা দিয়ে টাকা তৈরি করুন! Financial Intelligence-এর ১০টি গুরুত্বপূর্ণ নিয়ম
পিরোজপুরে গভীর রাতে দুই বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
শব্দদূষণ রোধে ডিএমপির কঠোর নির্দেশনা, মোটরযান থেকে সরাতে হবে অবৈধ হর্ন ও হুটার
দেশের ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত