হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সরাতে চালকদের সময় বেঁধে দিল ডিএমপি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ০০:৪৩
অ- অ+

রাজধানীতে যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে এসব সরঞ্জাম সংযোজন ও ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

এ অভিযানের আগে সংশ্লিষ্ট যানবাহন থেকে অনুমোদনহীন হর্ন ও বিকন লাইট সরিয়ে নেওয়ার জন্য মালিক ও চালকদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন যানবাহনে অননুমোদিতভাবে হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকন লাইট সংযোজন এবং ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে শব্দদূষণ বাড়ছে, জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে।

এ ছাড়া অতিরিক্ত শব্দের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ডিএমপি জানায়, আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরীতে অনুমোদনহীন হর্ন, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন বা ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম সংযোজিত বা ব্যবহৃত অবস্থায় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ সংরক্ষণে ডিএমপি বদ্ধপরিকর। এ উদ্যোগ সফল করতে নাগরিক, যানবাহনের মালিক ও চালকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
টিকটকে পরিচয়, বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণ!
রামপুরায় যাত্রীবাহী বাসে আগুন