যশোরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৭ নেতাকর্মী গ্রেপ্তার

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ১৫:১৮
অ- অ+

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ডিবি পুলিশের অভিযানে ১৩ জন, কোতোয়ালী থানা পুলিশ তিনজন, চৌগাছা থানা একজন, মনিরামপুর থানা একজন, শার্শা থানা দুজন, অভয়নগর থানা দুজন, কেশবপুর থানা তিনজন, বাঘারপাড়া থানা একজন এবং ঝিকরগাছা থানায় একজন।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম ২৭ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকা টাইমস/১৭নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‎ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে প্রবেশ করছে শ্রমিক আন্দোলন, পুলিশের ছত্রভঙ্গ
নাটোরে গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ
ময়মনসিংহে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাকে পিটিয়ে হত্যা
ক্রেস্ট দিয়ে আলমারি ভরানো যায়, মানুষের আস্থা অর্জন করতে হয় নিজের কাজ দিয়ে