ক্রেস্ট দিয়ে আলমারি ভরানো যায়, মানুষের আস্থা অর্জন করতে হয় নিজের কাজ দিয়ে

জেরিন হান্নান
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ১৪:৪১
অ- অ+

❝জীবনে একখান অ্যাওয়ার্ডও পাইলাম না! এটা কোনো কথা হইল, ভাই?❞ আমার অফিসে যান, চেম্বারে যান, বাসায় যান, কোথাও একখান ক্রেস্টও খুঁজে পাবেন না!

অথচ চারদিকে তাকাই, উদ্যোক্তা, কনসালটেন্ট, মেন্টর….কমবেশি সবার ঘরেই অ্যাওয়ার্ড, অফিসে ক্রেস্ট, আলমারিতে সম্মাননার ছড়াছড়ি! অবশ্যই প্রশংসনীয় ব্যাপার।

আমি সেই ২০১৯ সাল থেকে কাজ করছি। প্রথমে নিজের ব্যবসা, এখন উদ্যোক্তাদের বিজনেস কনসালটেন্সি, ব্র্যান্ডিং আর ব্যবসায়িক উন্নয়ন নিয়ে কাজ করছি।

কিন্তু আজ পর্যন্ত একখান অ্যাওয়ার্ডও ঘরে তুলতে পারলাম না!

কেন পারলাম না?

গত দুই বছরেই অন্তত এক ডজন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছি। তার মধ্যে কমপক্ষে ৭ টিতে মনোনীতও হয়েছি। কিন্তু একটাতেও যাইনি।

যাঁরা অ্যাওয়ার্ড পাচ্ছেন, তাঁদের প্রত্যেককে অভিনন্দন। তাঁদের অর্জনকে ছোট করার কোনো উদ্দেশ্য আমার নেই।

তবে আমার প্রশ্নটা অন্য জায়গায়।

❝একটা অ্যাওয়ার্ডের প্রকৃত মূল্য নির্ধারণ হয় কী দিয়ে? যিনি পাচ্ছেন তাঁর কাজের মান দিয়ে, নাকি অনুষ্ঠানের জাঁকজমক আর প্রচারণা দিয়ে?❞

যাঁরা অ্যাওয়ার্ডের আয়োজন করেন, তাঁরা কি মনোনীত ব্যক্তিদের কাজ, অবদান, অভিজ্ঞতা আর বাস্তব প্রভাব যথাযথভাবে যাচাই করেন?

আর যাঁরা মনোনীত হন, তাঁরা কি কখনো জানতে চান, ঠিক কোন যোগ্যতা কিংবা অবদানের ভিত্তিতে তাঁদের নির্বাচন করা হয়েছে?

একটা সম্মাননা অবশ্যই আনন্দের। কিন্তু সেই সম্মাননার পেছনে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা আর নির্দিষ্ট মূল্যায়নপ্রক্রিয়া থাকাটাও কি জরুরি নয়? আমার কাছে মনে হয়, অ্যাওয়ার্ডের সংখ্যা নয়, অ্যাওয়ার্ডটির বিশ্বাসযোগ্যতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

❝ক্রেস্ট দিয়ে আলমারি ভরানো যায়, কিন্তু মানুষের আস্থা অর্জন করতে হয় নিজের কাজ দিয়ে।❞

তবে একটা কথা, আমারও কিন্তু একখান ক্রেস্ট অফিসে সাজিয়ে রাখার শখ আছে! শুধু চাই, যেদিন সেটা পাব, সেদিন যেন নিজেও জানি…….ঠিক কোন কাজটার জন্য সম্মাননাটা পেলাম!

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেমন্তের আগমনী সুর
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল
সাবেক মেয়র সাঈদ খোকন ডিবিতে হস্তান্তর