প্রিয়তমা খাদিজা খানমকে

মো. কামরুজ্জামান
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৯
অ- অ+

আজ ১৭ নভেম্বর। আমার সংসারজীবনের এক পরম শুভক্ষণ।

জীবনের পথ বড় দীর্ঘ, আর সেই পথে কর্মের তাগিদে আমি বহুবার ঘর ছেড়েছি। সপ্তাহের সামান্য দু-তিনটি দিন ছাড়া ঘরের আঙিনায় আমার পা পড়ে নাই। তবু ঘর কখনও শূন্য হয় নাই, কারণ সে-ঘরে ছিলে তুমি। প্রদীপের শিখা যেমন নীরবে অন্ধকার ঠেকিয়ে রাখে, তুমিও তেমনি নীরবে একা হাতে সংসারের ভার বহন করেছ। রেহানের লেখাপড়া, নিধির যত্ন, রোগশোকের রাত্রি জাগরণ, সংসারের খুঁটিনাটি, সবই তুমি একাই সামলেছ। কোনওদিন অভিযোগ কর নাই, কেবল ধৈর্য ধরেছ।

তোমার সত্যনিষ্ঠা আমাদের ঘরের আলো, তোমার ধর্মপরায়ণতা আমাদের আশ্রয়, আর তোমার শালীনতা ও পর্দার মর্যাদা আমাদের পরিবারের গৌরব। সন্তানদের তুমি শুধু জন্ম দাও নাই, মানুষ করেছ। আজ তাদের যা-কিছু অর্জন, তার প্রতিটি ধাপে তোমার দোয়া আর তোমার রাত জাগা চোখের ছাপ রয়েছে।

জীবনের এই সায়াহ্নবেলায় দাঁড়িয়ে বুঝতে পারি, আমার যা-কিছু সাফল্য, তার নেপথ্যে তুমিই ছিলে আমার প্রকৃত শক্তি। সে ঋণ শোধ করার সাধ্য আমার নাই, শুধু কৃতজ্ঞ হৃদয়ে স্বীকার করি।

মহান আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন তোমাকে সুস্থ, নিরাপদ ও দীর্ঘজীবী করেন, আর তোমার প্রতিটি দিন শান্তি ও সুখে ভরে দেন।

শুভ জন্মদিন, খাদিজা।

আল্লাহ তোমার মঙ্গল করুন, আমিন।

— তোমার কাছে চিরঋণী

লেখক: বিএডিসির অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেসেঞ্জারে কন্যার ভিডিও কল...
চট্টগ্রামে বাস থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
গোপালগঞ্জে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম, হরমুজ প্রণালিতে স্বাভাবিক হচ্ছে সরবরাহ