হেলাল খানের নেতৃত্ব নিয়ে আপত্তি, পদত্যাগের সিদ্ধান্ত জয় চৌধুরীর

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ০১:০২
অ- অ+

চলচ্চিত্রের ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা জয় চৌধুরী। কমিটির সভাপতি হেলাল খানের নেতৃত্বে থাকতে অনিচ্ছা প্রকাশ করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

সোমবার রাতে জয় চৌধুরী নিজেই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

জয় চৌধুরীর অভিযোগ, হেলাল খান নিজেই শিল্পীদের ‘বাস্টার্ড’ বলে গালিগালাজ করেছেন। এ ছাড়া তার সামনে হেলাল খানের সহযোগী হিসেবে পরিচিত বহিরাগত ব্যক্তিরা শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

জয় চৌধুরী বলেন, যে নেতার কাছে আমরা শিল্পীরা নিরাপদ নই, সেক্ষেত্রে আমি চলচ্চিত্রের ১৯টি সংগঠন থেকে পদত্যাগ করব। এমন নেতার নেতৃত্বে আমি থাকতে চাই না, যিনি নিজেই শিল্পীদের গালিগালাজ করেন।

এর আগে রবিবার বিকালে এফডিসিতে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে ধমক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। ওই দিনের একটি ভিডিওতে দেখা যায়, হেলাল খান জয় চৌধুরীকে উদ্দেশ করে ‘তুই ফ্যাসিস্ট’ বলে ধমক দিচ্ছেন।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রবিবার বিকালে এফডিসির প্রধান ফটকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।

তবে এফডিসিতে উপস্থিত থাকলেও ওই কর্মসূচিতে অংশ নেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। কর্মসূচি শেষে শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন হেলাল খান। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে ভারত থেকে পুশইন করে দেশে ফেরানোর আহ্বান বিএনপি নেতার
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকা রেঞ্জ ডিআইজি
উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা
১২ ঘণ্টা অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের খাবার কেড়ে নিয়ে সমালোচনায় আন্দোলনকারীরা