মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ ঘোষণার আহ্বান মালিকপক্ষের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৬, ১৮:১৬
অ- অ+

মালিকপক্ষের পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ায় দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সংগঠন দুটি বলেছে, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকর করার তারিখ নির্ধারিত রয়েছে। তাই দ্রুত মজুরি ঘোষণা করা হলে বাড়তি মজুরি পরিশোধের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সময় পাবেন মালিকেরা।

আজ সোমবার (১৬ নভেম্বর) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাবনা জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। এ জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের আজকের সভা স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছে মালিকপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মালিকপক্ষ আন্তরিকভাবে আশা করছে, নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এ কারণে দ্রুততম সময়ে নতুন মজুরি ঘোষণা করা প্রয়োজন। এতে বাড়তি মজুরি দেওয়ার জন্য মালিকপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শ্রমিক প্রতিনিধির দ্রুত সুস্থতা কামনা করেছে মালিকপক্ষ। একই সঙ্গে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ অনতিবিলম্বে ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে দুই হাজারের বেশি পুলিশ-১০ প্লাটুন বিজিবি মোতায়েন: ঢাকা রেঞ্জের ডিআইজি
সাজাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ
তেজগাঁওয়ে ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেপ্তার
ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ