গোপালগঞ্জে দুই হাজারের বেশি পুলিশ-১০ প্লাটুন বিজিবি মোতায়েন: ঢাকা রেঞ্জের ডিআইজি

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৬, ১৮:১৩
অ- অ+

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেকটা ভালো ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। গতকাল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ডিআইজি বলেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই হাজারের অধিক পুলিশ সদস্য, ১০ প্লাটুন বিজিবি, র‌্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে কাজ করছেন। যাতে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, গতকালের নাশকতার ঘটনায় জড়িত অনেককে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/১৬নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ ঘোষণার আহ্বান মালিকপক্ষের
সাজাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ
তেজগাঁওয়ে ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেপ্তার
ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ