সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৬
অ- অ+

বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন এবং তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন বা আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে তাদের এই বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে। এর মধ্য দিয়ে এই কর্মকর্তা দম্পতির সামরিক জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে যাচ্ছে।

সেনা আইনের (বাংলাদেশ আর্মি অ্যাক্ট) ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জারি করা আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও, চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে স্পষ্টভাবে ‘চাকরি হতে বরখাস্ত’ উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, কোর্ট মার্শাল ছাড়াই সরকার যেকোনো সামরিক ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করার ক্ষমতা রাখে।

আদেশে যা বলা হয়েছে:

• ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন: বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের এই কর্মকর্তার আদেশে বলা হয়েছে, বাংলাদেশ আর্মি অ্যাক্ট সেকশন-১৬, আর্মি অ্যাক্ট (রুলস) ৯(এ) এবং আর্মি রেগুলেশনস (রুলস) ৭৮(সি), ২৫৩(এ), ২৬১ ও ২৬৯(এ) মোতাবেক ঢাকা সেনানিবাসে সেনাসদরের এমএন্ডকিউ পরিদপ্তরে সংযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হুসাইনকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হলো।

• লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানম: অপর আদেশে বলা হয়েছে, বাংলাদেশ আর্মি অ্যাক্ট সেকশন-১৬, আর্মি অ্যাক্ট (রুলস) ৯(এ) এবং আর্মি রেগুলেশনস (রুলস) ৭৮(সি), ২৫৩(এ), ২৬১ ও ২৬৯(এ) মোতাবেক ঢাকা সেনানিবাসে অবস্থিত সেনা কল্যাণ সংস্থায় কর্মরত লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে সার্বক্ষণিক নজরদারি
স্থানীয় প্রশাসন সঠিক তথ্য দেয় নাই
৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান
সড়কে মৃত্যু নয়, নিরাপদ জীবনের অধিকার চাই