এসপিকে বদলির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার

পুলিশ সুপারকে— এসপিকে বদলির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের বর্তমান ডিসি জি এম সরফরাজ।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে আজ গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলে তাদের অনেকের হাতে লাঠিসোঁটা, লগি-বৈঠাসহ বিভিন্ন দেশি অস্ত্র দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
এই পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের জেলা প্রশাসক পদে পরিবর্তন আনল সরকার। এছাড়া একই দিন গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তার জায়গায় ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











