স্বরাষ্ট্রের দায়িত্ব চেয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, ১৮ মাসের হিসাব চাইলেন নেটিজেনরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ১৬:০১
অ- অ+

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে তাকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’

স্ট্যাটাসটি প্রকাশের আধা ঘণ্টার মধ্যে প্রায় ৪০ হাজার প্রতিক্রিয়া পড়ে। এ সময়ের মধ্যে মন্তব্য করেন প্রায় ছয় হাজার ব্যবহারকারী।

তবে মন্তব্যের ঘরে আসিফ মাহমুদের সমালোচনাই বেশি দেখা গেছে। অনেকেই তার আগের দায়িত্ব পালনের সময়ের প্রসঙ্গ তুলে প্রশ্ন তুলেছেন। তাদের কেউ কেউ মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের সময় তিনি কী করেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ারকে স্থায়ী বহিষ্কার দেলোয়ার
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় বদল আসছে, প্রশ্নে যুক্ত হতে পারে সৃজনশীল অংশ
টাঙ্গাইল জেলা ছাত্রলীগ সদস্য সৌরভ সিকদার গ্রেপ্তার
মোহাম্মদপুরে জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার