সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ারকে স্থায়ী বহিষ্কার দেলোয়ার

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ১৫:৫৯
অ- অ+

নিষিদ্ধ সংগঠন ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়াকে দলীয় পদসহ আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, দলীয় নীতিমালা লঙ্ঘন, অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং বিভিন্ন গুরুতর কার্যকলাপের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ।

শনিবার (১৪ নভেম্বর) জেলা আওয়ামী লীগের দপ্তর সেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রের ৪৭(১) ও ৪৭(১০) ধারা অনুযায়ী তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক নীতিমালার গুরুতর লঙ্ঘন, দলীয় শৃঙ্খলাভঙ্গ, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং ধৃষ্টতাপূর্ণ ও গর্হিত কার্যকলাপের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা রক্ষার স্বার্থে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। এর ফলে তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য এবং সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আর কোনো সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না।

এদিকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রকাশের আগেই দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছিলেন দেলোয়ার হোসেন। ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে রাজনৈতিক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিতে তিনি ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার আবেদন করেন।

তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন বলে জানা গেছে।

তবে সংবাদ সম্মেলনের আগেই জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। ফলে পদত্যাগের ঘোষণা দেওয়ার আগেই দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ হারালেন দীর্ঘদিন ধরে সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা এই নেতা।

দেলোয়ার হোসেনের বহিষ্কারের ঘটনায় সালথার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে পদত্যাগের ঘোষণা দেওয়ার উদ্যোগ এবং এর আগেই জেলা আওয়ামী লীগের বহিষ্কারের সিদ্ধান্ত প্রকাশের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।

এ বিষয়ে মো. দেলোয়ার হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

(ঢাকা টাইমস/১৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বরাষ্ট্রের দায়িত্ব চেয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, ১৮ মাসের হিসাব চাইলেন নেটিজেনরা
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় বদল আসছে, প্রশ্নে যুক্ত হতে পারে সৃজনশীল অংশ
টাঙ্গাইল জেলা ছাত্রলীগ সদস্য সৌরভ সিকদার গ্রেপ্তার
মোহাম্মদপুরে জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার