শেখ হাসিনার দোসররা পাশের দেশ থেকে উসকানি দিয়ে নাশকতা করছে: রিজভী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ১৫:২৪| আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৫:২৫
অ- অ+

শেখ হাসিনার দোসররা পাশের দেশ থেকে উসকানি পেয়ে সারা দেশে নাশকতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ রবিবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশের ইন্ধনে শেখ হাসিনার সহযোগীরা পাশের দেশ থেকে উসকানি দিয়ে সারা দেশে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। এর অংশ হিসেবে তারা যানবাহনে আগুন দিচ্ছে এবং দেশের পোশাক (গার্মেন্টস) খাতে অস্থিরতা তৈরি করছে। তিনি আরও অভিযোগ করেন, তাদের মালিকানাধীন গার্মেন্টস কারখানাগুলোতে তারাই শ্রমিকদের প্রবেশ করতে দিচ্ছে না।

দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে একটি মহল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তাদের এই অপচেষ্টা কখনোই সফল হবে না এবং প্রতিদিনই নাশকতাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো নাশকতা ঠেকাতে বিএনপির পক্ষ থেকে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও তিনি জানান। এ সময় শেখ হাসিনার দণ্ডের প্রসঙ্গ টেনে রুহুল কবীর রিজভী বলেন, পতিত শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে দণ্ড ঘোষিত হয়েছে। তিনি কোনোভাবে দেশে ফিরে এলে সেই দণ্ড কার্যকর ও বলবৎ হবে।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ
টেকনাফে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড
শেখ হাসিনা ইস্যুতে সাংবাদিকের প্রশ্ন, জবাব না দিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী