ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০, মামলা ৩৯

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৭
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্রের আলামত ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১৫২ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ জন রয়েছেন।

অভিযানকালে একটি গুলির খোসা, ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২০ পিস ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, দুটি চাকু, সাতটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে আবারও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় সেই পুলিশ সুপার গ্রেপ্তার
পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে আজ থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ-বিকেএমইএর
কক্সবাজারে ২ খাদ্য প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, রায় অমান্য করায় আরও ২টির বিরুদ্ধে নিয়মিত মামলা