শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের বিদায়, সাফের ফাইনালে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৬, ২৩:২৪
অ- অ+

সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তের এক গোলে সেই স্বপ্ন ভেঙে গেছে। সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হামজা চৌধুরীর দল। অন্যদিকে জয়ের সুবাদে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।

শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল সমানতালে লড়াই করেছে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বাংলাদেশ ও পাকিস্তান—দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি।

ম্যাচের ২৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফারহান আলী ওয়াহিদের কর্নার থেকে বল পেয়ে রাকিব হোসেনের নেওয়া শট পাকিস্তানের গোলপোস্টে লেগে ফিরে আসে। এর আগে ও পরে পাকিস্তানও কয়েকটি আক্রমণ চালায়। তবে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দৃঢ়তায় গোল পায়নি তারা।

দ্বিতীয়ার্ধেও দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। তবে বাংলাদেশের আক্রমণে প্রথমার্ধের মতো ধার দেখা যায়নি। অন্যদিকে পাকিস্তান পরিকল্পিত আক্রমণের পাশাপাশি রক্ষণেও সতর্ক ছিল।

ম্যাচের ৭৬ মিনিটে বক্সের সামনে ফাউল করে পাকিস্তানকে ফ্রি-কিকের সুযোগ করে দেন হামজা চৌধুরী। তবে সেই শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন শ্রাবণ।

শেষ পর্যন্ত ৮৬ মিনিটে ভেঙে যায় বাংলাদেশের প্রতিরোধ। গোলকিক নেওয়ার পরিবর্তে হাত দিয়ে বল বাড়াতে গিয়ে ভুল করেন গোলরক্ষক শ্রাবণ। সেই বল পেয়ে পাকিস্তানের ফরোয়ার্ড আব্দুল সামাদ শেহজাদের দিকে বাড়িয়ে দেন সতীর্থ। শেহজাদ বক্সে ঢুকে বাংলাদেশের ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন। শ্রাবণ ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। ফলে এগিয়ে যায় পাকিস্তান।

নির্ধারিত সময়ের বাকি অংশে সমতায় ফেরার চেষ্টা করে বাংলাদেশ। যোগ করা সময়েও গোলের সুযোগ তৈরির চেষ্টা চলছিল। এ সময় দর্শকদের ছোড়া স্মোক ফ্লেয়ারের ধোঁয়ায় কয়েক মিনিট খেলা বন্ধ থাকে। পরে খেলা শুরু হলেও আর গোলের দেখা পায়নি বাংলাদেশ।

সেমিফাইনালের আগে পাকিস্তান দলে যোগ দেওয়া পাঁচ ফুটবলারও ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। আর সাফের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয় বাংলাদেশের।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩০০ টাকায় মিলছে ১০ কেজি চাল, স্বস্তিতে পোশাকশ্রমিকেরা
আদাবর থেকে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার
‘পুলিশ আটক করেনি, মব থেকে উদ্ধার করেছে’, মুক্তি পেয়ে বললেন সেই আইনজীবী
নিরাপত্তা নিয়ে প্রশ্নে ববি হাজ্জাজের জবাব, ‘আমি হোম মিনিস্টার না’