আদাবর থেকে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার

রাজধানীর আদাবর এলাকা থেকে ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদল নেতা সজীব আহমেদ রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. জিয়াউদ্দিন আহমেদ।
তিনি জানান, সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের একটি দল সজীব আহমেদ রানাকে হেফাজতে নেয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
তবে কী অভিযোগে বা কোন মামলায় তাকে সেখানে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এদিকে ডিবির একটি সূত্র জানিয়েছে, আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগে সজীব আহমেদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













