রাজধানীতে মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেপ্তার ১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৬, ১৭:২১
অ- অ+

রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৫ সদস্যকে ককটেলসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার বিকালে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, রাজধানীর ডেমরা, তুরাগ, দারুস সালাম ও মিরপুর মডেল থানা এলাকায় মিছিল করার চেষ্টা করেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা। এ সময় তাঁদের ১৫ জনকে ককটেলসহ গ্রেপ্তার করা হয়।

এদিকে, উত্তরা পূর্ব থানা এলাকায় পৃথক অভিযানে মো. মিরাজ উদ্দিন মিয়া (৫০) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মিরাজ উদ্দিন মিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তুরাগ থানা ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি। তিনি উত্তরা পূর্ব থানায় করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে গেছে: রাষ্ট্রপতি
ভারতে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ জাকির নায়েক
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৪১৯
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক