গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৫৯
অ- অ+

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সংসদ সদস্যের গাড়িবহরসহ ১০টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িসহ তার গাড়িবহরের দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোট ১০টি যানবাহনের সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নির্বাচনী এলাকার উদ্দেশে যাচ্ছিলেন। পথে তার গাড়িবহরের দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তার গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি সুস্থ ও অক্ষত রয়েছেন।

এদিকে দুর্ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
জুনিয়রকে দায়িত্ব দেওয়ায় ক্ষুব্ধ জ্যেষ্ঠ কূটনীতিক, নিউইয়র্ক ছাড়তে চান ওয়াহিদুজ্জামান
শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর প্রস্তাব ভারতের
ঢাকার চারপাশের নদী ঘিরে বড় পরিকল্পনা সরকারের, জানালেন নৌপরিবহন মন্ত্রী