ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ থাকবে মেঘলা, কমতে পারে রাতের তাপমাত্রা

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, সকাল থেকেই রাজধানীর আকাশে মেঘের আনাগোনা দেখা যেতে পারে, তবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। এর আগে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে, গতকাল বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।
আজ সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে এবং আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৬টা ১২ মিনিটে সূর্যোদয় হবে।(ঢাকাটাইমস/১২ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










