ধানমন্ডিতে আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, ২৩:১৩
অ- অ+

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাই হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল নিজেই এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৬টা ৩০ মিনিটের দিকের ঘটনা।

ছিনতাই হওয়া মুঠোফোন থেকে কেউ তার পরিচয়ে টাকা চাইলে, হুমকি দিলে বা সন্দেহজনক কোনো বার্তা পাঠালে তা এড়িয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। একই সঙ্গে ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান।

এছাড়া ঘটনার বিষয়ে সাংবাদিকদের আসিফ নজরুল বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ধানমন্ডি-২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। রাস্তায় প্রচণ্ড যানজট থাকায় গরমের কারণে গাড়ির জানালার কাচ খোলা রেখেছিলেন। এ সময় গাড়িতে বসে মুঠোফোনে খুদে বার্তা দেখছিলেন তিনি।

পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে নীল রঙের টি-শার্ট পরা এক তরুণ গাড়ির জানালা দিয়ে হাত ঢুকিয়ে তার মুঠোফোনটি ছোঁ মেরে নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ওই তরুণকে ধরার চেষ্টা করলেও সে দৌড়ে পালিয়ে যায়।

আসিফ নজরুল বলেন, আমার অসতর্কতার কারণেই এমনটা হয়েছে। ঘটনার পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমার বিশ্বাস, ফোনটি উদ্ধার করা যাবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সস্ত্রীক তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ, নজরদারিতে এসপি জাহাংগীর , মুঠোফোন জব্দ
খিলগাঁও থানার ভেতরে ককটেল নিক্ষেপ