তেজগাঁও বিভাগে এক দিনে ৮০ আসামি গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৬, ১৮:৫৮
অ- অ+

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার অপরাধপ্রবণ এলাকাগুলোতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৩০ জন, তেজগাঁও থানা থেকে ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১০ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৯ জন, আদাবর থানা থেকে ৯ জন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোন ইউপিতে কবে ভোট, সিদ্ধান্ত ১৬ নভেম্বর
গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর
অপরাধ দমনে সাফল্য, ৯ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি
পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ জন